২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ শোনানো হলো ৬২২ 'বিদ্রোহীকে'

বিদ্রোহের এক মামলায় ঢাকার ৬২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 07:07 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের এক মামলায় ঢাকার ৬২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়েছে। এ মামলার আসামিদের আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৩০৮ জন। তবে বিচার কাজ শুরু হওয়ার পর একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-৮ এ বুধবার দুপুরে ১২২ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর মধ্য দিয়ে এ মামলার অভিযোগ গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। অভিযোগ শোনার পর আসামিরা এখন আদালতে উত্তর দিচ্ছেন, তারা দোষী, না নির্দোষ। বেলা ৩টায় আদালত মুলতবি হওয়া পর্যন্ত ২৮০ জন আসামি বলেন, তারা নির্দোষ। এর আগে সোমবার ১০০ এবং মঙ্গলবার ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, বিদ্রোহে অংশগ্রহণ ও সহযোগিতা, বিনাঅনুমতিতে কোত থেকে অস্ত্র গ্রহণ, উধ্বর্তন কর্মকর্তাদের বিপদ ও মৃত্যুর মুখে ঠেলে দেয়া ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। আগে এ মামলার বিচার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৮ এ চলছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। আসামিদের মধ্যে ৩৩০ জনকে পিলখানায় কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয় ১৫ এপ্রিল। বাকি ২৯৩ জন নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩০০ ঘ.