২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-নওগাঁয় 'বিদ্রোহী'র বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

বিদ্রোহের মামলায় মঙ্গলবার সিলেটের ২১ ও ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ১০৫ জওয়ানের বিরুদ্ধে বিশেষ আদালতে অভিযোগ উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় মঙ্গলবার সিলেটের ২১ ও ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ১০৫ জওয়ানের বিরুদ্ধে বিশেষ আদালতে অভিযোগ উত্থাপন করা হয়েছে। ৩৮ রাইফেল ব্যাটালিনের আরো ১৪ জনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি মামলায় অভিযোগ উত্থাপন করা হয় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ানের ২৫ সদস্যদের বিরুদ্ধে। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: মঙ্গলবার সকাল ৯টায় সিলেট ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ বিচার কাজ শুরু হয়। দুই দফায় আদালত বেলা পৌনে ২টা পর্যন্ত চলে। ২১ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার এ কে এম হেলাল উদ্দিন আদালতে ওই ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। তিনি এই মামলার বাদি। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামীকাল (বুধবার) সকাল ১১ টায় হাজির করার নির্দেশ দেয়। বর্তমানে আসামিরা সিলেট কারাগারে রয়েছে। বিচারক প্যানেলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বিডিআর কুমিল−া সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মকসুদুল হক। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ। একই আদালতে বেলা ১২টায় শুরু হয় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৬১ জওয়ানের বিচারকাজ। এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদি ৩৮ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর মিনহাজ উদ্দিন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামীকাল (বুধবার) বিকাল ৩টায় হাজির করার নির্দেশ দেয়। অভিযুক্ত ৬১ জনের মধ্যে ৪৭ জন সিলেট কারাগারে রয়েছেন। বাকি ১৪ জনকে মঙ্গলবার দুপুরে ৩৮ রাইফেল ব্যাটালিয়ন এলাকা থেকে গ্রেপ্তার করে কারাাগরে পাঠানো হয়। প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল−াহ খাঁন। বিডিআর কর্মকর্তারা জানান, বিদ্রোহের মামলায় সিলেট সদর সেক্টরের ৩৪ জওয়ানের বিচার কাজও বুধবার শুরু হবে। সকাল ৯ টায় বিশেষ আদালত-১৪ এ বিচার কাজ শুরু হবে। এ মামলার ৩৪ আসামি সিলেট করাগারে রয়েছেন। তবে অসামির সংখ্যা বাড়তে পারে বলেও জানান তারা। নওগাঁ: সকাল ১০টায় নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ (রাজশাহী অঞ্চল) ২৫ জনের বিচার কাজ শুরু হয়। এ মামলায় কারাগারে আটক আছে ৩৩ জন। বেলা ১২টার দিকে ৪৩ রাইফেল ব্যাটালিয়ান সদর দপ্তর থেকে বিদ্রোহের অভিযোগে নায়েক সুবেদার শেখ আতিয়ার রহমান ও নায়েক স ম হেদায়েত আলীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ১০ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিচারের বিষয়টি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান। অভিযুক্ত ২৫ আসামির অনুপস্থিতিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশেষ আদালতে বিচার কাজ চলে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন- নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল লতিফ সরকার। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের কাছে মঙ্গলবারের মধ্যেই অভিযোগের কপি পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। আদালত আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ৯টার আসামিদের হাজির করারও নির্দেশ দেয়। আদালতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিডিআর রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। সহযোগী বিচারক ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফট্যানেন্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অ্যাটার্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন শ্রী শশাংক শেখর সরকার। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফজলুল হক ও বিশেষ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মনজুর আলম। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেট ও নওগাঁসহ বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশকিছু জওয়ান। নওগাঁর ৪৩ ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় গত বছরের ১৮ মে নওগাঁ সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওই দিনই পুলিশ ৪৩ রাইফেল ব্যাটালিয়ানের সুবেদার মেজর খালিদসহ ৩৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। একইভাবে সিলেটের ২১ ও ৩৮ রাইফেল ব্যাটালিয়ন এবং সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। গ্রেপ্তার করা হয়। শতাধিক জওয়ানকে। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাঙামাটি, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে বেশকিছু জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৩৬ ঘ.