২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ শোনানো হলো আরো ৪০০ 'বিদ্রোহীকে'

বিদ্রোহের মামলায় ঢাকার ৬২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের শুনানিতে আরো ৪০০ আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ শোনানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ঢাকার ৬২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের শুনানিতে আরো ৪০০ আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ শোনানো হয়েছে। এ মামলায় আসামি ছিলেন ৬২৩ জন। বিচার কাজ শুরু হওয়ার পর একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ১০০ তম অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ শোনানোর পরে মঙ্গলবার ৪০০ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয় করা হয়। দুপুর সাড়ে তিনটায় বুধবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতুবী করা হয়। পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-৮ এ সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক প্যানেলের সদস্যরা একে একে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। আসামীদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, বিদ্রোহে অংশগ্রহণ ও সহযোগিতা, বিনাঅনুমতিতে কোত থেকে অস্ত্র গ্রহণ, উধ্বর্তন কর্মকর্তাদের বিপদ ও মৃত্যুর মুখে ঠেলে দেয়া ইত্যাদি অভিযোগ আনা হয়। আগে এ মামলার বিচার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৮ এ চলছে। আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৩০৮ জন। বিচার কাজে আদালত প্রধানকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্ত্রী। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও অ্যাডভোকেট মঞ্জুর-ই আলম। এছাড়া অভিযুক্তদের পক্ষে ফ্রেন্ড অব দি একিউজড (বিডিআরের কর্মকর্তা) ও বেসরকারি আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। আসামিদের মধ্যে ৩৩০ জনকে পিলখানায় কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয় ১৫ এপ্রিল। বাকি ২৯৩ জন নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫২৭ ঘ.