২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিডিআর মামলার রায় ৯ নভেম্বর

বান্দরবানে বিডিআর বিদ্রোহের মামলার রায় হবে আগামী ৯ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

বান্দরবান, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে বিডিআর বিদ্রোহের মামলার রায় হবে আগামী ৯ নভেম্বর। বুধবার আসামি ও প্রসিকিউটরের বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগের দিন মামলার ১২ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ওইদিন আসামিরা তাদের জেরা করেন। সোমবার সাক্ষ্য নেওয়া তিনজনের। বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৩৫ বিডিআর সদস্যের মধ্যে ১২ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত ১৬-এ এই বিচার কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.