২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১১ 'বিদ্রোহীর' দোষ স্বীকার

বিডিআর বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ৩৫ জন আসামির বিচার শুরু হয়েছে। এদের মধ্যে ১১ জন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

বান্দরবান, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ৩৫ জন আসামির বিচার শুরু হয়েছে। এদের মধ্যে ১১ জন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ রোববার সকাল ১০টায় এ বিচার কাজ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিডিআর রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। এ সময় ৩৫ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। পরে তিনি অভিযুক্ত প্রত্যেকের পৃথক পৃথক অভিযোগ আদালতে পড়ে শুনান প্রসিকিউটর বান্দরবানের বলিপাড়া-১০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম। এর পর আদালত আধা ঘণ্টার জন্য মুলতবি করা হয়। বেলা সোয়া ১১টায় আদালতের কাজ আবার শুরু হওয়ার পর সভাপতি কর্নেল বশিরুল ইসলাম আসামিদের উদ্দেশে বলেন, নিজ থেকে অভিযোগ