বান্দরবান, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ৩৫ জন আসামির বিচার শুরু হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ রোববার সকাল ১০টায় এ বিচার কাজ শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন বিডিআর রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম।
এ সময় ৩৫ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। পরে তিনি অভিযুক্ত প্রত্যেকের পৃথক পৃথক অভিযোগ আদালতে পড়ে শুনান।
আদালতের সভাপতি আসামিদের উদ্দেশে বলেন, নিজ থেকে অভিযোগ
bdnews24