২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ মামলায় সাক্ষ্য দিলেন আরো দুজন

পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলায় মঙ্গলবার আরো দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এদিন এদের একজনকে আসামিরা জেরা করেছেন; আরেক সাক্ষীকে জেরা করবেন বুধবার। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 09:07 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলায় মঙ্গলবার আরো দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এদিন এদের একজনকে আসামিরা জেরা করেছেন; আরেক সাক্ষীকে জেরা করবেন বুধবার। এজন্য পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ সকাল ১০টায় কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। মামলার বাদিসহ দুজনকে আসামিদের জেরা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তাকে আসামিদের জেরা শেষে শুরু হয় মামলার চতুর্থ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন। দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং একজনকে আসামিদের জেরা শেষে বেলা পৌনে ৩টার দিকে বুধবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। আদালতের শুরুতে ল্যান্স নায়েক মোতালেব মিয়া সাক্ষ্যতে ভিত্তিও ফুটেজের মাধ্যমে বিভিন্ন আসামির অবস্থান দেখিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দেন। ২৫ ফেব্র"য়ারি ২৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিক ও তার সহযোগীরা অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বিদ্রোহের সূত্রপাত করে বলে সাক্ষ্যতে উল্লেখ করা হয়। বিদ্রোহের সূত্রপাতের পর মেজর (ডাক্তার) মামুন বিদ্রোহীদের গুলিবর্ষণে আহত হওয়ার পর ল্যান্স নায়েক মো. মোজাম্মেল হকসহ কয়েকজন তাকে টেনে হিচড়ে সেক্টর অফিসের দিকে নিয়ে যায় বলে সাক্ষ্যতে মোতালেব মিয়া উল্লেখ করেন। ৩১ জন আসামির বিরুদ্ধে তিনি ভিডিও ফুটেজসহ সাক্ষ্য উপস্থাপন করেন। সাক্ষ্য প্রদান শেষে ৩১ জন আসামি একে একে সাক্ষীকে জেরা করতে শুরু করেন। জেরার শুরুতেই গোফরান মল্লিক সাক্ষীকে জিজ্ঞাসা করেন, কোথায় কোন অবস্থায় তাকে দেখা গেছে। জেরা শেষে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে গোফরান মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। ভিডিও ফুটেজে পরিস্কার দেখা গেলেও আসামি ল্যান্স নায়েক ইকরামুল ইসলাম ও আরো কয়েকজন ভিডিও ফুটেজে তাদের উপস্থিতি নেই বলে দাবি করেন। বেলা ১ টা ২০ মিনিটে আদালত মুলতবি হয় এবং পরে ১ টা ৫০ মিনিটে পুনরায় শুরু হয়। এসময় মোট ৩১ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করে তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। এরপর ২৪ রাইফেল ব্যাটালিয়নের প্রাক্তন অধিনায়ক লে. কর্ণেল মো. আসিফ আব্দুর রউফ সাক্ষ্যতে বলেন, "ঘটনার দিন সিপাহী ফয়সাল বালা তার বাসার কাঠের দরজা ভেঙ্গে ব্রাশ ফায়ার করে তাকে হত্যার চেষ্টা করে। পরে তার পরিবার ও পচাঁশি বছর বয়স উর্ধ্ব বৃদ্ধা মাকে অত্যন্ত অপমানজনকভাবে ধরে নিয়ে গিযে কোয়ার্টার গার্ডে আটকে রাখে। "এ সময় সুবেদার মেজর মো. গোফরান মল্লিক ও তার সহযোগীরা অস্ত্র গোলাবারুদ নিয়ে কোয়ার্টার গার্ডে এসে অফিসারদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ এবং উত্ত্যক্ত ও কটুক্তি করতে থাকে।" লে. কর্ণেল মো. আসিফ আব্দুর রউফের সাক্ষ্য শেষে বুধবার তাকে জেরা করার দিন ধার্য করে আদালত। এর আগে গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলার বাদিসহ দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ অক্টোবর সকাল ১০টা সময় নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী সুবেদার মো. মতিউর রহমানকে ওই জেরা করেন মামলার আসামিরা। মামলার এক নম্বর সাক্ষীও তিনি। বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন ৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাঝে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে স