ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার বাদিকে আসামিদের জেরা শেষে মঙ্গলবার মামলার তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এজন্য পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ সকাল সাড়ে ১০টায় আদালত বসেছে।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলার বাদীসহ দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ অক্টোবর সকাল ১০টা সময় নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী সুবেদার মো. মতিউর রহমানকে এ জেরা করেন মামলার আসামিরা। মামলার এক নম্বর সাক্ষীও তিনি।
বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন ৬৬৭ বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাঝে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে স
bdnews24