২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্যগ্রহণ ৭ নভেম্বর

রাজধানীর পিলখানার বিডিআর সেক্টর সদর দপ্তরের বিদ্রোহী সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 06:23 AM

Updated : 25 Aug 2022, 06:46 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানার বিডিআর সেক্টর সদর দপ্তরের বিদ্রোহী সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। পিলখানায় দরবার হলে বিশেষ আদালত-১১ সোমবার এই তারিখ নির্ধারণ করে। এদিন আসামিদের সকলকে একে একে জিজ্ঞাসা করা হয় তারা দোষী না নির্দোষ। মাত্র ৫ জন তাদের দোষ স্বীকার করেছে। এ মামলায় মোট ৮৬ জন অভিযুক্ত। এর মধ্যে ৮৪ জনকে আদালতে হাজির করা হয়। বাকি দুইজন পলাতক। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয় এবং ১১ টা ৪৫ মিনিটে মুলতবি করা হয়। এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ অনুষ্ঠিত হলেও অভিযোগ গঠনের শুনানি রোববার শুরু হয় আদালত-১১ এ। জাতীয় সংসদে স