কক্সবাজার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের ১০৬ সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ গঠনের শুনানি আগামী ১১ নভেম্বর ধার্য করেছে আদালত।
রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে তাদের হাজির করা হয়।
কক্সবাজারের সরকারি কৌঁসুলি (পিপি) মমতাজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় বিডিআর সদস্যদের এ প্রথম আদালতে হাজির করা হলো।
জেলা কারাগারের কারারক্ষক আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।
কক্সবাজার থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় টেকনাফ থানা পুলিশের দায়ের করা একটি মামলায় এসব বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। পরদিন কক্সবাজারের টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরাও বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24