২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'পিলখানা হত্যা দিবস' পালন করবে বিডিআর

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ২৫ ফেব্র"য়ারি পিলখানা হত্যা দিবস পালন করবে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 10:45 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ২৫ ফেব্র"য়ারি পিলখানা হত্যা দিবস পালন করবে বিডিআর। সেদিন পিলখানা সদর দপ্তরসহ দেশের সব বিডিআর স্থাপনায় স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিডিআর সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহী জওয়ানরা ওই বাহিনীতে কর্মরত অর্ধ শতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের জানান, নিহত সেনা কর্মকর্তা ও অন্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এবং সেদিন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ হবে। বিডিআর সদর দপ্তরের জাদুঘরের একটি অংশে পিলখানায় নিহতদের জন্য রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, বিডিআর মহাপরিচালক মইনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিলখানা হত্যা দিবস জাতীয়ভাবে পালন করা হবে কি না- জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার সাংবাদিকদের বলেন, জাতীয়ভাবে নয়, বিডিআর বাহিনী তাদের সব স্থাপনায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৪০ ঘ.