ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আগামী ১৬ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার ধার্য দিনে তা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান এ নতুন তারিখ নির্ধারণ করেন।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
২৮ ফেব্র"য়ারি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি ঘটনাস্থল অনুসারে নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।
বুধবার নতুন করে এই মামলায় বিডিআর-এর ২৫ সদস্যকে চারদিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও হাকিম চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই দিন বিডিআর গেটের সামনের প্রিন্স প্রোগ্রাম কোচিং সেন্টারের মালিক মো. জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেয় সিআইডি।
এ নিয়ে এই মামলায় বিডিআর-এর দুই হাজার ১৪ সদস্য ও ২৭ বেসামরিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল।
এর মধ্যে চারশ' ৪৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশী হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়েছে প্রায় ১৯শ' জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/১৯০৯ ঘ.
bdnews24