২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগারে বিডিআর সদস্যের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর এক সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ল্যান্সনায়েক আবুল খায়ের (৩৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তমিজউদ্দিনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর এক সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ল্যান্সনায়েক আবুল খায়ের (৩৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তমিজউদ্দিনের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুকে ব্যথা অনুভব করায় রাত আড়াইটার দিকে আবুল খায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।" চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে ওই কারা কর্মকর্তা বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে খায়েরের মৃত্যু হয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গত ১৩ মে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ কেন্দ্র থেকে খায়েরকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে পিলখানায় বিদ্রোহী জওয়ানরা অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এরপর ওই মামলায় ২ সহস্রাধিক বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিডিআর সদস্যদের মধ্যে ঢাকায় বিভিন্ন সময় ৩৫ জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলএইচ/এফএফ/এমআই/১৪০০ ঘ.