ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রোববার রাতে বাংলাদেশ রাইফেলস্ এর এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম শওকত ওসমান (২৮)।
সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি জানান, রাত ৮টার দিকে বিডিআর সদস্য শওকত ওসমান মারা যান। তার শ্বাসকষ্টের সমস্যা ছিলো বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। রাত দুইটার দিকে তার লাশ মর্গে পাঠানো হয়।
রোববার কাশিমপুর কারাগার থেকে শওকত ওসমানকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, গত ১৯ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শওকত ওসমানকে কাশিমপুর কারাগারে আনা হয়। শনিবার রাত আড়াইটার দিকে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে প্রথমে গাাজীপুর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানেও তার অবস্থার উন্নতি না ঘটলে রোবার বিকালে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসআইটি/কিউএইচ/এইচএ/১৫৫৪ ঘ.
bdnews24