২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের ডিজির 'ঔদ্ধত্যে'র শাস্তি দাবি দুই সাংসদের

সরকার ও সংসদের অনুমোদন ছাড়াই বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর)- এর নাম পরিবর্তন করার অভিযাগে বিডিআর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মইনুল ইসলামের শাস্তি দাবি করেছেন দুই সাংসদ। তারা নাম বদলানোর বিষয়টিকে 'ঔদ্ধত্য' বলেও আখ্যায়িত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও সংসদের অনুমোদন ছাড়াই বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর)- এর নাম পরিবর্তন করার অভিযাগে বিডিআর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মইনুল ইসলামের শাস্তি দাবি করেছেন দুই সাংসদ। তারা নাম বদলানোর বিষয়টিকে 'ঔদ্ধত্য' বলেও আখ্যায়িত করেছেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মির্জা আজম ও তাদের শরিক জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু এই শাস্তি দাবি করেন। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, ঈদের শুভেচ্ছাপত্রে নিজেকে বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক হিসেবে উল্লেখ করায় মেজর জেনারেল মইনুল ইসলাম ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। কমিটির সদস্য নূরুল ইসলাম সুজন বৈঠকে মির্জা আজমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি বলেছেন বিডিআরের নাম, পোশাক ও মনোগ্রাম পরিবর্তন করার ঔদ্ধত্য দেখানোর জন্য তাকে (বিডিআর মহাপরিচালক) ক্ষমা করা যায় না। এটি সরকার ও সংসদের ব্যাপার। তিনি কীভাবে এ ধরনের পোশাক পরেন।" এছাড়া বৈঠকে জাতীয় পার্টির সাংসদ চুন্নু বিডিআর মহাপরিচালকের এ সিদ্ধান্ত সরকারের জন্য অবমাননাকর বলেও মন্তব্য করেছেন বলে জানান সুজন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, "বৈঠকে মুজিবুল হক চুন্নু বলেন বিডিআর মহাপরিচালকের এ ধরনের অনুমোদনহীন সিদ্ধান্তের জন্য সরকারের উচিত তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া।" তবে এ ব্যাপারে কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুস সালাম কোনো সিদ্ধান্ত দেননি। সুজন বলেন, "বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন ইতোমধ্যেই সরকার বিডিআরের নাম পরিবর্তন করে বাংলাদেশ বর্ডার গার্ড করার সিদ্ধান্ত নিয়েছে।" স