২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সোমবার হচ্ছে না। মঙ্গলবার সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মিজানুর রহমান জানান, প্রথমে এই বৈঠক দুপুর ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময় এগিয়ে তা সকাল সাড়ে ১০টায় করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 06:28 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সোমবার হচ্ছে না। মঙ্গলবার সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মিজানুর রহমান জানান, প্রথমে এই বৈঠক দুপুর ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময় এগিয়ে তা সকাল সাড়ে ১০টায় করা হয়। রোববার এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই বিচারের প্রক্রিয়া বিষয়ে সিদ্ধান্ত হবে জানিয়েছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিডিআর বিদ্রোহের বিচার কোন আইনে হবে-এনিয়ে সুপ্রিম কোর্টের পাঠানো মতামত রাষ্ট্রপতির কার্যালয় থেকে রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনমন্ত্রী জানান, সেনা আইনে বিডিআর বিদ্রোহের সম্ভব নয় বলে সুপ্রিম কোর্ট মত দিয়েছে। রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর শুনানি শেষে গত বৃহস্পতিবার মতামত পাঠায় সুপ্রিম কোর্ট। গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এর বিচার প্রক্রিয়া নিয়ে গত ২৭ জুলাই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান। বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়। এতে আরও জানতে চাওয়া হয়েছে, যদি সেনা আইনে না করা যায়, সে ক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা। রেফারেন্সের শুনানিতে সহায়তার জন্য আদালত 'আদালত বন্ধু' হিসেবে ১০ সিনিয়র আইনজীবীর পরামর্শ শোনে। এরা হলেন- ড. কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক, টি এইচ খান, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন। এর মধ্যে অধিকাংশই বলেন, প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে ফেব্র"য়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/১৪৪৫ ঘ.