ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা বিডিআরের ২৩ সদস্যকে ধরিয়ে দেওয়ার জন্যে আবারও আহবান জানিয়েছে বিডিআর।
রোববার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পলাতক সদস্যদের ছবিসহ নাম-তালিকা প্রকাশ করা হয়। এতে তাদের বিষয়ে কোন তথ্য জানা থাকলে নিকটবর্তী আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
পলাতক বিডিআর সদস্যদের ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনার পর সরকার বিডিআরের সকল সদস্যকে পিলখানায় হাজির হওয়ার নির্দেশ জারি করলেও এই ২৩ জন হাজির হয়নি। এদের বিরুদ্ধে বিদ্রোহ, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
এদের ধরিয়ে দেয়ার জন্যে প্রথম দফায় ৫০ হাজার, পরে বাড়িয়ে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/১৮৫৯ ঘ.
bdnews24