ঢাকা, আগষ্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পিলখানা বিডিআর হাসপাতালের এক ওয়ার্ড বয় বুধবার নিজের বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
আব্দুর রহিম খান (৫০) নামে ওই ওয়ার্ড বয় গত ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় মানসিক অস্থিরতার কারণে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
পিলখানায় বিডিআর বিদ্রোহের পর আত্মহত্যা এবং অসুস্থতাসহ বিভিন্ন কারণে মোট ৩৬ বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে হাজারীবাগের গনকটুলী ৩২/৬/এ বাড়ির দোতলা থেকে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গামছা ঝুলিয়ে তিনি আত্মহত্যা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, "২৫ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরের ঘটনায় মানসিক অস্থিরতার কারণে আব্দুর রহিম আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি।"
বুড়িগঙ্গা থেকে আজ্ঞাত লাশ উদ্ধার
এদিকে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৭৫) লাশ উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
ফিকশন বেঁড়িবাধের পাশ থেকে দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএনএস/এইচএ/২১৪৪ ঘ.
bdnews24