২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ইচ্ছা করে বিডিআর বিদ্রোহের বিচার বিলম্বিত করছে: মওদুদ

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ অভিযোগ করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিডিআরের ঘটনার বিচারকাজ বিলম্বিত করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ অভিযোগ করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিডিআরের ঘটনার বিচারকাজ বিলম্বিত করছে। বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার প্রক্রিয়ার বিষয়ে সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানো সঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মওদুদ। ব্যারিস্টার মওদুদের অভিমত, সুপ্রিম কোর্টের মতামতের পর ওই বিচারে কোনও নিরাপরাধ ব্যক্তি সুবিচারের জন্য এই আদালতে গেলে বিচারকরা বিব্রতবোধ করতে পারেন। এক্ষেত্রে সৃষ্টি হবে জটিলতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "আমি মনে করি, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রয়োজন ছিল না। যে ১০ জন এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয় আগেই তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারতেন।" বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কি না সে ব্যাপারে মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানিতে আদালতকে সহায়তার জন্য বুধবার ১০ জন এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের একজন রফিক-উল হকের কাছে রেফারেন্সের বিষয়ে ব্যক্তিগত মতামত জানতে চাইলে সেদিন তিনি বলেন, "রেফারেন্স পাঠানো ঠিক হয়নি। সরকারের নিজেরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।" মওদুদ সুপ্রিম কোর্টের রেফারেন্সের পর আর কালক্ষেপণ না করে দ্রুত বিচারকাজ শুরু করারও দাবি জানান। আগামী ২৫ আগস্ট প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে বুধবার ১১ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনার রেফারেন্সের শুনানির দিন ধার্য করেছেন। মওদুদ বলেন, "যেখানে আমাদের সেনাবাহিনী ও ঐতিহ্যবাহী বিডিআরকে দুর্বল করতে পিলখানায় নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়, সেখানে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার শুরু করতে সরকার কেন কালক্ষেপণ করেছে