ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সুবিচার পেতে সঠিক তথ্য দেওয়ার জন্য জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
'এক হাতে সঠিক তথ্য আরেক হাতে সুবিচার' উল্লেখ করে তিনি বলেন, "সুবিচার পেতে হলে সঠিক তথ্য দিতে হবে। তথ্য গোপন করলে সুবিচার পাওয়া সম্ভব নয়।"
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর সোমবার সকালে পিলখানার দরবার হলে শুরু হওয়া মহাপরিচালকের প্রথম দরবারে বিডিআর সদস্যদের উদ্দেশে তিনি একথা বলেন।
বিডিআর মহাপরিচালক বলেন, "গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারির ঘটনা জঘন্যতম ঘটনা। এ ঘটনায় কেউ না কেউ লাভবান হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শত্র"বিহীন নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শত্র" বিদ্যমান। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।"
তিনি বিডিআর সদস্যদের উদ্দেশে প্রশ্ন করেন, ২৫ ও ২৬ ফেব্র"য়ারির ঘটনায় বিডিআর সদস্যদের কি কোনো লাভ হয়েছে? এসময় দুজন দাড়িয়ে বলেন "না"।
পরিস্থিতি অনেকটা উন্নত হলেও এখনও পিলখানায় অনেকেই স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না উল্লেখ করে মেজর জেনারেল মইনুল ইসলাম জওয়ানদের উদ্দেশে বলেন "আপনারা কি এখন স্বাভাবিক ভাবে দায়িত্ব পালন করতে পারছেন?"
তার এ প্রশ্নে জোয়ানরা এসময় নিশ্চুপ ছিলেন।
ঈমানের দুর্বলতা ছিল বলেই সেদিন বিশৃঙ্খলা, বিদ্রোহ হয়েছিল বলেও মন্তব্য করেন মহাপরিচালক।
সকাল ১০টা ৪ মিনিটে বিডিআর মহাপরিচালক দরবার হলে উপস্থিত হলে বিওগল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। এরপর তিনি মঞ্চে আসন গ্রহন করেন। মঞ্চে তার সঙ্গে ছিলেন উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল হক।
বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মইনুল ইসলাম বলেন, "বিদ্রোহের দিন সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা বাঙালিদের বিরুদ্ধে যেভাবে কুৎসা রটিয়েছিল এ ঘটনা সে কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়।"
তিনি বলেন, "কি এমন ঘটনা ঘটেছিল যে বিডিআর ও সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা হলো? এ হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে।"
সবার উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা কি চান বিচার হওয়া উচিত?" এসময় সবাই সমস্বরে বলে, "হ্যাঁ।"
মহাপরিচালক বলেন, ঘটনার পর ছয় মাস ধরে অস্ত্র পড়ে আছে। অস্ত্রই আমাদের শক্তি। আমাদের অস্ত্র সেনাবাহিনী,পুলিশের হেফাজতে। এটা দু:খজনক,লজ্জাজনক।
কয়েকজন বিপথগামী বিডিআর সদসস্যের কারণে বাংলাদেশ রাইফেলসের সব সদস্য এবং তাদের পরিবার আজ অনিশ্চয়তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন বিডিআর প্রধান।
প্রায় আড়াই হাজার বিডিআর সদস্য এ দরবারে অংশ নেন। দরবারে বিডিআরে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর ইউনিফর্ম এবং বিডিআর সদস্যরা বিডিআরের ইউনিফর্ম পরিহিত ছিলেন।
দরবার হলে বক্তৃতার পর মহাপরিচালক সাংবাদিকদের ব্রিফ্রিং দেন।
বিফ্রিংয়ে তিনি বলেন, অনাস্থার ভাব এখন অনেকটা কেটে গেছে। ঢাকার বাইরে বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে কাজ করছে। পিলখানা হত্যাযজ্ঞের বিচার এবং বিডিআর পুনর্গঠনের কাজ যতো তাড়াতাড়ি হয় ততোই ভাল। বিডিআর পুনর্গঠনের সিদ্ধান্ত অনতিবিলম্বে পাবো বলে আশা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সব দেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো না কোনো অপশক্তি কাজ করে থাকে। বিডিআর বিদ্রোহ এবং হত্যাকান্ডের ঘটনায় আমাদের দেশের শত্র"রাই লাভবান হয়েছে।
বিডিআর সদর দপ্তর পিলখানার দরবার হলেই ২৫-২৬ ফেব্র"য়ারির রক্তক্ষয়ী বিদ্রোহের সূচনা হয়েছিল।
ওই রক্তক্ষয়ী ঘটনার পর ঢাকায় বিডিআর এর একটি দরবার হলেও তা হয়েছে পিলখানার প্যারেড গ্রাউন্ডে।
বিডিআর সৈনিকদের দু'দিনব্যাপী বিদ্রোহে তাদের হাতে ৫৭ জন সেনা কর্মকর্তা ও একজন সৈনিক নিহত হন। বেসামরিক লোক ও বিডিআর সৈনিকসহ সেখানে মোট প্রাণ হারান ৭২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এইচএ/১২৫৫ ঘ.
bdnews24