বান্দরবান, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়ন থেকে গ্রেপ্তার করা ১১০ বিডিআর সদস্যর জামিন আবেদন আবারও নামঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার সকালে শুনানির পর জেলা জজ হৃষিকেশ সাহা অভিযোগকে 'গুরুতর' অভিহিত করে তাদের জামিন আবেদন নাকচ করে দেন।
বিডিআর সদস্যদের পক্ষের আইনজীবি কাজী মাহতুল হোসেইন জানান, মামলাটির কার্যক্রম এখন স্বাভাবিকভাবেই বিচার বিভাগীয় হাকিমের আদালতে চলবে।
তিনি জানান, এর আগে বিচার বিভাগীয় হাকিমের আদালতে তিন দফা জামিন আবেদন করা হয়েছিল।
রাজধানীর বিডিআর সদর দপ্তরে ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের সময় বলিপাড়া বিডিআর ব্যাটালিয়নে বিদ্রোহ ও অস্ত্রাগার লুটের অভিযোগে গত ৯ মে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একটি মামলা করেন। ওই মামলায় এদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24