নওগাঁ, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর পুনর্গঠনের কাজ প্রায় শেষ এবং অল্প সময়ের মধ্যে এ বাহিনী নতুনভাবে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি বলেন, "বিডিআর বাহিনীর মধ্যে বর্তমানে আর কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। সব ভুল বোঝাবুঝির উর্ধ্বে থেকে তারা এখন সীমান্ত রক্ষায় পুরোপুরি মনযোগী।"
বুধবার বিকেলে নওগাঁর ৪৩ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শনে এসে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় বিডিআর মহাপরিচালক এ কথা বলেন।
এ সময় তিনি বিডিআর সদস্যদের খোঁজ-খবরও নেন।
সীমান্ত ফাঁড়িতে কর্তব্যরত বিডিআর সদস্যদের বাহিনীর মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে মইনুল ইসলাম বলেন, "বিডিআর বিদ্রোহের সঙ্গে সীমান্তে কর্মরতরা কোনভাবেই জড়িত ছিলেন না। গুটিকয়েক উচ্ছৃঙ্খল বিডিআর সদস্য আত্মঘাতী ঘটনা ঘটিয়ে ঐতিহ্যবাহী এ বাহিনীকে কলঙ্কিত করেছে।"
বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার কাজ দ্রুত শেষ হওয়া প্রয়োজন বলে জানান বিডিআর মহাপরিচালক।
অন্যদের মধ্যে বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জসিম উদ্দিন এবং ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফতাব মহা-পরিচালকের সঙ্গে ছিলেন।
বিডিআর মহাপারিচালক পরে নওগাঁর পত
bdnews24