২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর মামলা: তৃতীয় দফা পেছালো তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

পিলখানা হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক আগামী ১৬ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম) -পিলখানা হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক আগামী ১৬ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। দুই বার পেছানোর পর সোমবার আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ সময় পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ১২ মে ও ২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় গত ২৮ ফেব্র"য়ারি বিডিআর ডিএডি তৌহিদুল আলমসহ অজ্ঞাতনামা হাজারের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহিতা ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/পিবি/আরএ/এসকে/