২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে গ্রেপ্তার বিডিআর সদস্য কারাগারে

রংপুরে গ্রেপ্তার বিডিআর সদস্যকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নূর হোসেন পিলখানার ঘটনার পর থেকে পলাতক ছিল। শনিবার সন্ধ্যায় রংপুর শহরের দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। নূর হোসেনের সঙ্গে তার ভাই মোজাম্মেল হক বাবুকেও গ্রেপ্তার করা হয়। তাকেও কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 07:27 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রংপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে গ্রেপ্তার বিডিআর সদস্যকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নূর হোসেন পিলখানার ঘটনার পর থেকে পলাতক ছিল। শনিবার সন্ধ্যায় রংপুর শহরের দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। নূর হোসেনের সঙ্গে তার ভাই মোজাম্মেল হক বাবুকেও গ্রেপ্তার করা হয়। তাকেও কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর র‌্যাব রোববার সকালে দুজনকে রংপুর কোতোয়ালি থানায় তুলে দেয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাদের জেলা বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করে পুলিশ। হাকিম শ্যাম সুন্দর রায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে দুজনকেই রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, পিলখানা হত্যাকাণ্ডে ঢাকার নিউমার্কেট থানায় মামলা রয়েছে। নূর হোসেন গ্রেপ্তারের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। র‌্যাব-৫ এর রংপুর ফাঁড়ির কর্মকর্তা মেজর আলমগীর হোসেন জানান, বিডিআর সদস্য নূর হোসেন তার বড় ভাই বাবুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরে আসে। শনিবার সন্ধ্যার দিকে শহরতলির দর্শনা মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামে। র‌্যাব কর্মকর্তা আলমগীর জানান, পিলখানা হত্যাকাণ্ডের পর ৭৮ জন পলাতকের যে তালিকা হয়, নূর হোসেনের নাম ওই তালিকার ৭২ নম্বরে ছিল। নূর হোসেন সেনা কর্মকর্তাদের হত্যা, লাশ গুম এবং লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে র‌্যাবের দাবি। র‌্যাবের ধারণা, দিনাজপুরের হিলি অথবা অন্য কোনও সীমান্ত দিয়ে ভারতে পালাতে চেয়েছিল নূর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.