গোপালগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি বলেন, "পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।"
শুক্রবার সকাল ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রশাসন আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
বিডিআর ঘটনার পর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এ সংক্রান্ত কর্মকাণ্ডের সমন্বয়ক বাণিজ্যমন্ত্রী বলেন, "পিলখানাসহ দেশের বিভিন্ন ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। ব্যর্থতার অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "গোয়েন্দা ব্যার্থতা এড়াতে এবং এ ধরনের পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয় সে জন্য আমাদের সরকার গোয়েন্দা সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গোয়েন্দাদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে।"
যারা বিদ্রোহ ও হত্যাকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
টিপাইমুখ বাঁধ বিষয়ে ফারুক খান বলেন, "বিএনপি ইচ্ছা করলে আলাদা প্রতিনিধি দল পাঠাতে পারে। বাংলাদেশের জনগণের স্বার্থ ক্ষুণ
bdnews24