২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৯৩ বিডিআর সদস্যের জামিন না-মঞ্জুর

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহীতে গ্রেপ্তার ৯৩ বিডিআর সদস্যের জামিনের আবেদন না-মঞ্জুর করা হয়েছে। রাজশাহী জেলা জজ আদালতে বুধবার সকালে বিডিআর সদস্যদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। কিন্তু বিচারক এ আর মাছুদ তা না-মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 06:07 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রাজশাহী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহীতে গ্রেপ্তার ৯৩ বিডিআর সদস্যের জামিনের আবেদন না-মঞ্জুর করা হয়েছে। রাজশাহী জেলা জজ আদালতে বুধবার সকালে বিডিআর সদস্যদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। কিন্তু বিচারক এ আর মাছুদ তা না-মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বিডিআর সদস্যদের রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। বেলা ১১টার দিকে ৮ বিডিআর সদস্যকে কড়া নিরাপত্তায় এজলাসে হাজির করা হয়। বিডিআর সদস্যদের পক্ষে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। বিচারক শুনানীর পরবর্তী তারিখ নির্ধারণ করেন ১৬ জুলাই। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরের বিডিআর সদস্যরা অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় এবং গোলাগুলি শুরু করে। এতে রাজশাহীতে এক রিকশাচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী বাদী হয়ে ১৭ মে সিএমএম আদালতে ৯৩ বিডিআর সদস্যকে আসামি করে মামলা দায়ের করেন। এই ৯৩ বিডিআর সদস্যের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০০১০ ঘ.