জামালপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জামালপুর জেলা কারাগারে আটক বিডিআরের ৪৪ সদস্যকে বুধবার জামালপুর জজ আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়।
জেলা ও দায়রা জজ বীপ্রমান সরকার জামিন আবেদন নাকচ করে তাদের আবার জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেল হাজতে আটক ৪৪ বিডিআর সদস্যকে সকালে আদালতে হাজির করা হয়।
মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুলাই।
বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিনের দায়ের করা মামলায় জামালপুর ৬ রাইফেল্স ব্যাটালিয়নের ৪৪ সদস্যকে পুলিশ গত ১৮ মে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/২০৩০ ঘ.
bdnews24