২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর পুনর্গঠনের কাজ দ্রুতই হবে: ফারুক খান

বিডিআর পুনর্গঠনের কাজ দ্রুত করা হবে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর সমন^য়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর পুনর্গঠনের কাজ দ্রুত করা হবে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর সমন^য়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খান। পুনর্গঠনের বিষয়ে আগামী ২৫ জুন এ সংক্রান্ত কমিটির বৈঠক হবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন। ফারুক খান বলেন, "বিডিআর পুনর্গঠনের কাজ চলছে। আমরা দ্রুততার সঙ্গে পুনর্গঠনের কাজ করতে চাই। তদন্ত কাজও দ্রুত করতে চাই। সিআইডি রিপোর্ট দেওয়ার চেষ্টা করছে। ভালো তদন্তের জন্য একটু সময় লাগছে। তবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব করা হবে। এরপর আইনি প্রক্রিয়া (বিচার) শুরু হবে।" গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পর এ ঘটনায় তদন্ত কমিটি ছাড়াও বিডিআর পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এসব কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ফারুক খান। সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে ফারুক খান বলেন, "সীমান্তের কাজ যথাযথভাবেই চলছে। সীমান্ত সুরক্ষিতও আছে। তবে এত লোক (বিডিআর) গ্রেফতার হয়েছে, সে জন্য বিডিআর সদস্যরা নৈতিকভাবে কিছুটা দুর্বল এবং উদ্বিগ্ন অবস্থায় আছে। তবে কোনও নিরাপরাধ সদস্য শাস্তি পাবে না।" বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারের করা তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে কোনও টাস্কফোর্স করা হবে কিনা জানতে চাইলে ফারুক খান বলেন, "সরকার অবশ্যই সুপারিশ নিয়ে চিন্তাভাবনা করবে।" রজমানে আলুর দাম বাড়ার সম্ভাবনা নেই বাংলাদেশ কোল্ড স্টোরেজ সমিতির নেতারা বুধবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, "তারা (কোল্ড স্টোরেজ সমিতির নেতা) বলেছেন, রমজানে আলুর দাম আর বাড়ার সম্ভাবনা নেই। আমরা বাজার সহনীয় রাখতে নিবিড় মূল্যায়ন করছি।" বর্তমানে খুচরা বাজারে আলুর দাম কেজি প্রতি ২২ থেকে ২৩ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে কোথাও কোথাও তা ২৫টাকা পর্যন্তও বিক্রি হতে দেখা যায়। আলুর বাজার সহনীয় রাখতে প্রয়োজনে টিসিবির মাধ্যমে অন্য চারটি পণ্যের সঙ্গে আলুও আমদানি করা হবে বলে ফারুক খান জানান। বিএফটিআইকে এনডাওমেন্ড ফান্ডের চেক হস্তান্তর সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এমএ তসলিম এর কাছে বুধবার এনডাওমেন্ড ফান্ডের এক কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকার সরকারি অনুুদানের চেক হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বিএফটিআই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। ওই সময় বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, বিজিএমইএ এর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিটিএমএ এর সভাপতি আব্দুল হাই সরকার, বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক উপস্থিত ছিলেন । বিএফটিআই মূলত গবেষণা এবং বাণিজ্য বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৯৩০ ঘ.