২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১৮ বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি

বিডিআর হত্যাযজ্ঞ মামলায় আরো ১৮ বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর হত্যাযজ্ঞ মামলায় আরো ১৮ বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মুমিনুল হাসান বুধবার এই অনুমতি দেন। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন তথ্য এবং গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আনিসুর রহমান। তিনি জানান, আদালত নায়েক ওবায়দুল্লাহকে ৫ দিন, সুবেদার মেজর শেখ জুবায়ের হোসেনকে ২ দিন, ইউপি ল্যান্স কর্পোরাল কচিং মারমা ও সিপাহী আজিজুল হককে ৪ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। এছাড়া নতুন গ্রেপ্তার ১৪ জনকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। তারা হলেন ল্যান্স নায়েক মাসুদ হোসেন সরদার, ল্যান্স নায়েক মো. হাফিজুর রহমান, সিপাহী শফিকুল ইসলাম, সিপাহী মনছুর আলম নায়েক আব্দুল ওয়াদুদ, ল্যান্স নায়েক মো. হোসেন, ল্যান্স নায়েক জাহাঙ্গীর হোসেন, সিপাহী উম্মত আলী, সিপাহী বাছির মিয়া, সিপাহী নুরুজ্জামান, সিপাহী তুহিন আলম, সিপাহী সাহিদুল ইসলাম, সিপাহী রকিবুল ইসলাম ও সিপাহী খন্দকার শাহাদাত। এছাড়া জিজ্ঞাসাবাদ শেষে ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নায়েক সুরুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২০৫১ ঘ.