বান্দরবান, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় বান্দরবানে গ্রেপ্তার ১১০ বিডিআর সদস্যদের জামিন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার বান্দরবান সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের হাজির করা হয়। তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলে হাকিম মোহাম্মদ ফারুক শুনানি শেষ তা নামঞ্জুর করেন।
২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহ ও সেনা কর্মর্তা হত্যাকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মত বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নেও বিদ্রোহের ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ৮ মে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুল হক বাদী হয়ে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা করেন। ১০ মে নিরাপত্তা বাহিনী ওই ব্যাটালিয়ন থেকে একজন উপ-সহকারী পরিচালকসহ (ডিএডি) ১০৮ সদস্যকে গ্রেপ্তার করে। একইদিন বান্দরবান সদরের কার্যালয় থেকে আরও দুই বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের ওইদিন পাঠানো হয় কারাগারে।
বিডিআর সদস্যদের একজন আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত
bdnews24