২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাযজ্ঞ : সরকারি রিপোর্টে সেনা আইনে বিচারের সুপারিশ

বিডিআর বিদ্রোহের ঘটনায় সব অপরাধীর সেনা আইনে অবিলম্বে বিচার কাজ সম্পন্ন করার সুপারিশ করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটি বিদ্রোহের সঙ্গে জঙ্গিবাদ ও বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা খুঁজে পায়নি। সেনা কর্মকর্তাদের সম্পর্কে বিডিআর সদস্যদের মধ্যে নেতিবাচক মনোভাবের সৃষ্টি ও তাদের দাবি-দাওয়া নিয়ে বিদ্যমান ক্ষোভ-অসন্তোষকে বিদ্রোহের প্রাথমিক কারণ বলে কমিটির প্রতিবেদনে বলা হয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনায় সব অপরাধীর সেনা আইনে অবিলম্বে বিচার কাজ সম্পন্ন করার সুপারিশ করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটি বিদ্রোহের সঙ্গে জঙ্গিবাদ ও বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা খুঁজে পায়নি। সেনা কর্মকর্তাদের সম্পর্কে বিডিআর সদস্যদের মধ্যে নেতিবাচক মনোভাবের সৃষ্টি ও তাদের দাবি-দাওয়া নিয়ে বিদ্যমান ক্ষোভ-অসন্তোষকে বিদ্রোহের প্রাথমিক কারণ বলে কমিটির প্রতিবেদনে বলা হয়। তবে নারকীয় ঘটনার প্রকৃত কোনো কারণ খোঁজে বের করতে পারেনি সরকারের এই তদন্ত কমিটি। এজন্য আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বুধবার বিকেল ৪ টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের 'সারসংক্ষেপ' প্রকাশ করেন কমিটির চেয়ারম্যান আনিস-উজ-জামান খান। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, বিডিআর মহাপরিচালকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের ঘটনা এড়াতে প্রতিবেদনে স্বল্পমেয়াদী ৮ ও দীর্ঘ মেয়াদী ১৫ দফা সুপারিশ করা হয়েছে। ৩০৯ পৃষ্ঠার প্রতিবেদনের ৭ পৃষ্ঠার 'সারসংক্ষেপ'-এ বিভিন্ন ধরনের জাতীয় সংকট মোকাবিলায় অবিলম্বে একটি 'জাতীয় সংকট মোকাবিলা কমিটি' গঠনেরও সুপারিশ করা হয়। গত ২১ মে সরকারি তদন্ত কমিটির ৩০৯ পৃষ্ঠার প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জমা দেওয়া হয়। কমিটির প্রধান আনিস-উজ-জামান প্রতিবেদনটি জমা দেন। সরকারি তদন্ত প্রতিবেদনের মন্তব্য ও সুপারিশ সাংবাদিকদের কাছে তুলে ধরার পর কমিটি প্রধান আনিস-উজ-জামান এক প্রশ্নের জবাবে বলেন, তদন্তে বিডিআর বিদ্রোহের ঘটনায় জঙ্গিবাদ ও বিদেশি কোনো রাষ্ট্রের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে জঙ্গি ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্তা নিয়ে তদন্ত কমিটিগুলোর সমন্বয়ক বানিজ্যমন্ত্রী ফারুক খানের বক্তব্যকে 'তার নিজের বিবৃতি-মন্তব্য' বলে উল্লেখ করেন আনিস-উজ-জামান। সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বিডিআর বিদ্রোহের উদ্দেশ্য ছিল চেইন অব কমান্ড বিনষ্ট করে বিডিআরকে অকার্যকর করে তোলা, ভবিষ্যতে সেনা কর্মকর্তাদের এই সংস্থায় প্রেষণে কাজ করতে নিরুৎসাহিত করার জন্য তাদের (সেনা কর্মকর্তা) ওপর নৃশংস নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, সেনাবাহিনী ও বিডিআরকে বিরোধপূর্ণ ও মুখোমুখি অবস্থানে ঠেলে দেওয়া, সামগ্রিকভাবে সেনা বাহিনীর ক্ষতি করা, নবনির্বাচিত সরকারকে অস্থিতিশীল করে তোলা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের অংশগ্রহণ ব্যাহত