২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারমাধ্যমে প্রকাশিত বিডিআর বিদ্রোহের রিপোর্ট কল্পনাপ্রসূত: ফারুক খান

প্রচারমাধ্যমে বিডিআর বিদ্রোহ বিষয়ক সেনাবাহিনীর রিপোর্ট হিসেবে প্রকাশিত বক্তব্যকে 'কল্পনাপ্রসূত' বলে উল্লেখ করেছেন এ সংক্রান্ত সমন্বয় কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রী ফারুক খান। পিলখানা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের বিভিন্ন অংশের গৃহীত কার্যাবলী সমন্বয়ের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির ৫ম সভার পর মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রচারমাধ্যমে বিডিআর বিদ্রোহ বিষয়ক সেনাবাহিনীর রিপোর্ট হিসেবে প্রকাশিত বক্তব্যকে 'কল্পনাপ্রসূত' বলে উল্লেখ করেছেন এ সংক্রান্ত সমন্বয় কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রী ফারুক খান। পিলখানা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের বিভিন্ন অংশের গৃহীত কার্যাবলী সমন্বয়ের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির ৫ম সভার পর মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফারুক খান বলেন,"আশা করছি বিডিআরের ঘটনায় জাতীয়ভাবে যে তদন্ত হচ্ছে তার রিপোর্ট কয়েকদিনের মধ্যে প্রদান করা হবে।" বিডিআর সদর দপ্তরে কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, পরিচালক (অপারেশন) কর্নেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার এতে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সেনাবাহিনী বা সরকার যদি এ রিপোর্ট প্রকাশ না করে তা হলে এটি রিলিজ করা হয়নি। এটি তার কাছেও যায়নি। এ কারণে 'প্রকাশিত রিপোর্ট মনগড়া' বলে মন্তব্য করেন তিনি। বিডিআর বিদ্রোহে হত্যার সঙ্গে জড়িতরা ছাড়া বাকিদের প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা ২৫ ফেব্র"য়ারি করেছেন। এরপর যদি কেউ বিদ্রোহের ঘটনার সঙ্গে জড়িত থাকে তবে সাধারণ ক্ষমতার আওতায় আসবে না।" এ প্রসঙ্গে পরে বিডিআরের মহা পরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকার বাইরে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কেউ আসছে না। কেননা জেলা গুলোতে বেশিরভাগ বিদ্রোহ হয়েছে ২৬ ফেব্র"য়ারি। পিলখানায় সে সময় যে ৯ হাজার বিডিআর সদস্য ছিল তারা সবাই বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলনা বলেও উল্লেখ করেন তিনি। সমন্বয় কমিটির দায়িত্ব প্রসঙ্গে ফারুক খান জানান, এ পর্যন্ত যে ৫টি সভা হয়েছে তাতে ৫২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬টি সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। বাকি ৬টি সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে কাজ চলছে। মন্ত্রী জানান, এ পর্যন্ত ঢাকায় ১ হাজার ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৮০ জন এই মুহূর্তে রিমান্ডে আছে। ৮৫ জন আদালতে এবং ৫০০জন তদন্ত কর্মকর্তাদের কাছে জবানবন্দি দিয়েছে। এ পর্যন্ত ৩২০৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আরও জানান, ঢাকার বাইরে ২৯টি জেলায় বিদ্রোহে জড়িত অভিযোগে এ পর্যন্ত ১ হাজার ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ২৫জন পলাতক আছে। শেষ হিসাব পর্যন্ত ঢাকায় লুট হওয়া মোট ৯৩টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এগুলোর মধ্যে পিস্তল, রাইফেল ও এসএমজি রয়েছে। এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, স্ষ্ঠুু এবং নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে বলেই সময় লাগছে। তবে সরকার সুষ্ঠুভাবে এই ঘটনার তদন্ত শেষ করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে অঙ্গীকারাবদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০৫৫ঘ.