২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৯৩ বিডিআর গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার সকালে রাজশাহীতে ৯৩ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন থেকে ৬৫ এবং সেক্টর সদর দপ্তর থেকে ২৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 04:52 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

রাজশাহী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার সকালে রাজশাহীতে ৯৩ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন থেকে ৬৫ এবং সেক্টর সদর দপ্তর থেকে ২৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। বলিয়া থানার সহকারী কমিশনার (এসি) হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রদ্রোহের অভিযোগে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী মামলাটি দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।" আটককৃতদের মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়েছে। আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। এর আগে ঢাকার বাইরে বৃহত্তর রংপুর, দিনাজপুর, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, যশোর, কুষ্টিয়া, খুলনা, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও বান্দরবানের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন থেকে প্রায় এক হাজার বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর 'বিদ্রোহের' ঘটনা ঘটে। এসময় দেশের বিভিন্ন জেলায় বিডিআর দপ্তরেও বিদ্রোহ হয়। ১ মার্চ সহস্রাধিক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় নাম উল্লেখ করে ৬ জন এবং অজ্ঞাতনামা সহস্রাধিক বিডিআর সদস্যদের বিরুদ্ধে হত্যা, লুটপাট, লাশগুমসহ বিভিন্ন অভিযোগে এই মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১০৫৬ ঘ.