২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা থেকে পালানো বিডিআর সদস্যের সন্ধান মেলেনি

বিডিআর সদর দপ্তর পিলখানা থেকে মঙ্গলবার পালিয়ে যাওয়া বিডিআর সদস্য মো. হুমায়ুন কবিরের কোন সন্ধান বৃহস্পতিবার পর্যন্ত মেলেনি। হাসপাতালে ওষুধ আনার নাম করে দুপুর দেড়টার দিকে ওই সদস্য পালিয়ে যান বলে নিউমার্কেট থানা সূত্র জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর সদর দপ্তর পিলখানা থেকে মঙ্গলবার পালিয়ে যাওয়া বিডিআর সদস্য মো. হুমায়ুন কবিরের কোন সন্ধান বৃহস্পতিবার পর্যন্ত মেলেনি। হাসপাতালে ওষুধ আনার নাম করে দুপুর দেড়টার দিকে ওই সদস্য পালিয়ে যান বলে নিউমার্কেট থানা সূত্র জানায়। বিডিআরের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক ওই বিডিআর সদস্য হচ্ছেন ৩৬ রাইফেল ব্যাটেলিয়নের সিপাহী মো. হুমায়ুন কবির। বিজ্ঞপ্তিতে তার সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য বলা হয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মেজর সুজাউল হক বাদি হয়ে বুধবার একটি সাধারণ ডায়েরী করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৩০ঘ.