২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের ঘটনায় আরো ২৩০ বিডিআর গ্রেপ্তার

চট্টগ্রাম, ফেনী, যশোর ও কুষ্টিয়া থেকে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে আরো ২৩০ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, ফেনী, যশোর ও কুষ্টিয়া থেকে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে আরো ২৩০ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। (আরো তথ্যসহ-২) এর মধ্যে চট্টগ্রাম থেকে ৮১, ফেনী থেকে ৬৪, যশোর থেকে ৪৩ এবং কুষ্টিয়া থেকে ৪২ বিডিআর সদস্যকে আটক করা হয়। চট্টগ্রাম থেকে ৮১ বিডিআর সদস্য গ্রেপ্তার জেলার সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টার থেকে বৃহস্পতিবার সকালে ৮১ বিডিআর সদস্যকে আটক করেছে পুলিশ। পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন এ ট্রেনিং সেন্টারে বিদ্রোহের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের আদালতে হাজির করার জন্য চট্টগ্রামে আনা হচ্ছে।" আসলাম হোসেন বাদি হয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীর আদালতে ৫শ' বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত এদের মধ্যে ১০০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওসি জানান, বাকি ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব তাদের হেফাজতে রেখেছে। ফেনীতে গ্রেপ্তার ৬৪ বিডিআর সদস্য জেলার দাগনভুঁইয়া উপজেলা থেকে বুধবার গভীর রাতে ৬৪ বিডিআর সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার জায়লস্করে ১৯ রাইফেলস ব্যটালিয়নের দপ্তর থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে দাগনভুঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়