২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাযজ্ঞ: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ২৯ জুন

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। আদালত আগামী ২৯ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যাযজ্ঞ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। আদালত আগামী ২৯ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছে। এদিকে এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামীদের এদিন সশরীরে আদালতে হাজির করা হয়নি। তবে কারাগার থেকে হাজতী পরোয়ানা আদালতে পাঠানো হয়। এর আগে গত ২ এপ্রিল গ্রেপ্তার হওয়া বিডিআর সদস্যদের সশরীরে আদালতে হাজির করা হলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অচলাবস্থার সৃষ্টি হয়। তাই নিরাপত্তার কারণে এই বিডিআর সদস্যদের মঙ্গলবার আদালতে হাজির করা হয়নি বলে জানিয়েছেন এসি প্রসিকিউশন মো. আনিসুর রহমান। ১৪ শ' বিডিআর সদস্যকে মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে - এখবর জাতীয় দৈনিকে প্রকাশিত হলে এদিন সকাল থেকেই সাংবাদিকসহ অভিযুক্তদের আত্মীয়-স্বজন ঢাকার মহানগর মুখ্য হাকিম আদলত চত্বরে ভিড় করেন। পরে আদালতের পক্ষ থেকে ১৩ শ' ৪ জন বিডিআর সদস্যের নামের তালিকা টাঙ্গিয়ে দেওয়া হয়। এভাবে হাজতীদের পরোয়ানামূলে আদালতে উপস্থিত দেখানো হয়। মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক, মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন, জুলফিকার হায়াত ও মমিনুল হাসান হাজতী পরোয়ানায় স্বাক্ষর করেন। পরে আগামী ২৯ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। বিডিআির হত্যাযজ্ঞ মামলায় এ পর্যন্ত ১৩৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় গত ২৮ ফেব্র"য়ারি ডিএডি তৌহিদুল আলমসহ অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহিতা, হত্যাযজ্ঞসহ বিভিন্ন অভিযোগে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি পরে নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এএনএস/এইচএ/২১১৬ ঘ.