ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কবিরউদ্দিন নামের এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে।
কবিরউদ্দিন (৫৫) রাঙ্গামাটি সেক্টর হেডকোয়ার্টারে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।
তিন মেয়ের জনক কবিরউদ্দিনের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এনাম গ্রামে।
কবিরউদ্দিনের আত্মীয় নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিডনি সমস্যার কারণে ২৫ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের আগে থেকেই কবিরউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
পরে হৃদরোগের কারণে ১৭ মার্চ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশটিকে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০৩৯ ঘ.
bdnews24