২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ বিডিআর সদস্যসহ ২৭ জন রিমান্ডে, পাঁচ জনের স্বীকারোক্তি

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় সোমবার এক মহিলাসহ তিন বেসামরিক ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন হাজারীবাগের সুরাইয়া বেগম এবং তার দুই ছেলে জুয়েল ও সুমন। সুরাইয়া বেগম বিডিআরের সাবেক সদস্য মৃত আব্দুস সালামের স্ত্রী। এ মামলায় এই প্রথম কোন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় সোমবার এক মহিলাসহ তিন বেসামরিক ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন হাজারীবাগের সুরাইয়া বেগম এবং তার দুই ছেলে জুয়েল ও সুমন। সুরাইয়া বেগম বিডিআরের সাবেক সদস্য মৃত আব্দুস সালামের স্ত্রী। এ মামলায় এই প্রথম কোন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারি সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। রিমান্ড আবেদনে বলা হয়, তারা তিনজন পিলখানা বিদ্রোহে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। শুনানি শেষে সুরাইয়াকে দুই দিন এবং জুয়েল ও সুমনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের। এছাড়া সোমবার দুপুরে ২৪ বিডিআর সদস্যকে একই হাকিম পাঁচ দিনের রিমাণ্ডে নেওয়ার আদেশ দেন। এরা হলেন হাজী নুরুল হক, খাইরুল আলম, নজরুল ইসলাম, শাহীন মিয়া, সোহেল চৌধূরী, শফিকুল আলম, নবদ্বীপ সেন, মুস্তাফিজুর রহমান, রিপন গাজী, জিয়াউর রহমান, রমাকান্ত দাস, আবুল হাশেম, আল-মামুন, তরিকুল ইসলাম, দুলাল হোসেন, মীর মো. মূসা, শান্ত রহমান, শফিকুল ইসলাম, রিয়াজুল হক, আবু তাহের, নাজমুল হক, শহীদুল ইসলাম, এমদাদুল হক এবং হোসেন আহম্মেদ। এছাড়া পাঁচ বিডিআর সদস্য একইদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন সিদ্দিক আলম, সুমন মিয়া, শামীম আল-মামুন, আব্দুর রশীদ এবং মহসীন আলী। তিন মহানগর হাকিম শাহাদাত কবীর, জুলফিকার হায়াত এবং দিলারা আলো চন্দনা এদের জবানবন্দি রেকর্ড করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩২০ ঘ.