২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্য সংবাদঅসুস্থ হয়ে বিডিআর সদস্যদের মৃত্যু স্বাভাবিক : ফারুক খান

বিডিআর বিদ্রোহের পর পিলখানাসহ সারা দেশে 'অসুস্থ হয়ে' বিডিআর জওয়ানদের মৃত্যুকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের পর পিলখানাসহ সারা দেশে 'অসুস্থ হয়ে' বিডিআর জওয়ানদের মৃত্যুকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এছাড়া অনেকে বিচারের ভয়ে আত্মহত্যা করেছেন বলেও মনে করেন বিডিআর বিদ্রোহের ঘটনার পর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকান্ডের সমন্বয়কারী ফারুক খান। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফার্নিচার মেলা-২০০৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "আপনারা পুলিশ ও অন্যান্য বাহিনীতে খোঁজ নিয়ে দেখেন অসুস্থ হয়ে প্রতি মাসে কতজন মারা যায়। সারা দেশে ৭০ হাজার বিডিআর সদস্য রয়েছেন। এদের মধ্যে দুই মাসে ছয় জনের মারা যাওয়া স্বাভাবিক ঘটনা। এছাড়া কিছু অস্বাভাবিক মৃত্যু আছে, তারা আত্মহত্যা করেছেন।" বিডিআর এর ঘটনার পর এ পর্যন্ত পিলখানা ও সারা দেশে 'আত্মহত্যা', 'হার্ট অ্যাটাক' ও বিভিন্ন কারণে 'অসুস্থ' হয়ে ১২ বিডিআর সদস্যের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এইচএ/২৩৫০ঘ.