নেত্রকোনা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা থেকে ২৫ বিডিআর জওয়ানকে বৃহস্পতিবার সকালে রাজধানীর বিডিআর সদর দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগেও দুজনকে ঢাকায় পাঠানো হয়েছিল।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহ এবং সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় এরা পালিয়ে যান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী তারা নেত্রকোনা ১৬ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে রিপোর্ট করেন।
১৬ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফুর রহমান জওয়ানদের নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিআর কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব ও পুলিশ পাহারায় ২৫ জওয়ানকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এরা হলেন- নায়েক প্রমেশ রেমা, নায়েক সুবেদার সমীরণ আরেং, হাবিলদার অধির চন্দ্র সরকার, দর্জি মানিক মিয়া, সিপাহী মো. আহসান হাবীব, আশরাফুজ্জামান, মারুফুর রহমান, শাহীরান হক, মুশাররফ হোসেন, বাচ্চু মিয়া, রুবেল তালুকদার, মুস্তাফিজুর রহমান, মাজহারুল ইসলাম, রোকন উদ্দিন, তুহিন মোড়ল, শাহীন মিয়া, শাহিরুল ইসলাম, জোয়াহেরুল ইসলাম, জহিরুল ইসলাম, সারোয়ার হোসেন, ফরিদ আহমেদ, শহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, এনামুল হক ও জহিরুল ইসলাম।
বিদ্রোহ অবসানের পর নায়েক মতিউর রহমান ও সিপাহী আলী আহমেদকে ঢাকা পাঠানো হয়েছিল।
বিডিআর বিদ্রোহে অর্ধ শতাধিক সেনা কর্মকর্তা নিহত হন। বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত এক হাজারের বেশি জওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24