জামালপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরে ৬ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে একজন বিডিআর সদস্য বৃহস্পতিবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান।
লেফট্যানেন্ট কর্নেল মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নায়েক সিরাজুল ইসলাম (৪৫) সকালে পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।"
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
ব্যাটালিয়নের অধিনায়ক মিজানুর রহমানের ধারণা, বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অনুশোচনায় সিরাজুল এমন ঘটনা ঘটাতে পারেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক করিমুল হক জানান, সিরাজুল হকের নাভির চারপাশে নয়টি ক্ষত দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এফএফ/এমএসবি/১৬২৯ ঘ.
bdnews24