২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর, সিলেট থেকে আরো ৮২ বিডিআর জওয়ান পিলখানায়

রংপুর ও সিলেট থেকে কড়া পাহারায় আরো ৮২ বিডিআর জওয়ানকে পিলখানায় পাঠানো হয়েছে। এর মধ্যে রংপুর বিডিআর সেক্টর সদরদপ্তর থেকে ৫০ ও সিলেট সেক্টর সদরদপ্তর থেকে পাঠানো হয়েছে ৩২ জনকে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

সিলেট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও সিলেট থেকে কড়া পাহারায় আরো ৮২ বিডিআর জওয়ানকে পিলখানায় পাঠানো হয়েছে। (আরো তথ্যসহ) এর মধ্যে রংপুর বিডিআর সেক্টর সদরদপ্তর থেকে ৫০ ও সিলেট সেক্টর সদরদপ্তর থেকে পাঠানো হয়েছে ৩২ জনকে। রংপুর প্রতিনিধি জানান, রংপুর থেকে পাঠানো বিডিআর জওয়ানদের মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম ব্যাটালিয়নে কর্মরত জওয়ান রয়েছে বলে কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান। সিলেট প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে পুলিশ পাহারায় ভাড়া করা একটি বাসে তাদের ঢাকায় পাঠানো হয়। বিডিআর জওয়ানদের ঢাকায় পাঠানোর কথা স্বীকার করে ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী সালাউদ্দিন বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্রোহের সময় তারা পিলখানায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়ে বিডিআর কর্মকর্তা বলেন, নথিপত্র ঢাকায় রয়েছে বলেই তাদের পিলখানায় পাঠানো হয়েছে। তারপরও দরকার হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তারা সবাই বিডিআর বিদ্রোহের সময় পিলখানা থেকে পালিয়ে যান। সবার বাড়ি সিলেট। তাই সিলেটে রিপোর্ট করে তারা সেখানকার সেক্টর সদরদপ্তরে কাজে যোগ দিয়েছিলেন। তিনি জানান, গত মাসে পাঁচ বিডিআর সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২০০৬ ঘ.