২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট থেকে আরো ৩২ বিডিআর জওয়ান ঢাকায়

সিলেটের বিডিআর সেক্টর সদরদপ্তর থেকে বুধবার দুপুরে আরো ৩২ জওয়ানকে পিলখানায় পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

সিলেট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বিডিআর সেক্টর সদরদপ্তর থেকে বুধবার দুপুরে আরো ৩২ জওয়ানকে পিলখানায় পাঠানো হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে এক বিডিআর কর্মকর্তা জানান। দুপুর ১২টার দিকে পুলিশ প্রহরায় ভাড়া করা একটি বাসে তাদের ঢাকায় পাঠানো হয়। বিডিআর জওয়ানদের ঢাকায় পাঠানোর কথা স্বীকার করে ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী সালাউদ্দিন বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্রোহের সময় তারা পিলখানায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়ে বিডিআর কর্মকর্তা বলেন, নথিপত্র ঢাকায় রয়েছে বলেই তাদের পিলখানায় পাঠানো হয়েছে। তারপরও দরকার হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তারা সবাই বিডিআর বিদ্রোহের সময় পিলখানা থেকে পালিয়ে যান। সবার বাড়ি সিলেট। তাই সিলেটে রিপোর্ট করে তারা সেখানকার সেক্টর সদরদপ্তরে কাজে যোগ দিয়েছিলেন। তিনি জানান, গত মাসে পাঁচ বিডিআর সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/