২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই বিডিআর সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো দুই বিডিআর সদস্য সোমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন সিপাহী মিজানুর রহমান ও সিপাহী রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 07:02 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো দুই বিডিআর সদস্য সোমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন সিপাহী মিজানুর রহমান ও সিপাহী রফিকুল ইসলাম। মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন ও জুলফিকার হায়াত তাদের দুজনের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া চার বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এরা হলেন সিপাহী মো. ওবায়দুল, সিপাহী রিয়াজ আহম্মেদ, সিপাহী রাজিবুল হাসান ও সিপাহী জাকির হোসেন। অন্যদিকে রিমান্ড শেষে তিন বিডিআর সদস্য এবং নতুন গ্রেপ্তার চার বিডিআর সদস্যকে কারাগারে পাঠানো হয়। দুই বেসামরিক নাগরিককেও রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই হাকিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/০০৫০ঘ.