২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর ঘটনা: দেড়মাসেরও বেশি সময় পর তথ্য দেওয়ার আহ্বান

দেড়মাসেরও বেশি সময় পর বিডিআর বিদ্রোহের ঘটনার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেড়মাসেরও বেশি সময় পর বিডিআর বিদ্রোহের ঘটনার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে গোলাম হোসেন, সদস্য সচিব তদন্ত কমিটি ও অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ফোন- ৭১৬১৮২২, ০১৭১৩০৪৪১১৩, ফ্যাক্স- ৭১৭১৫৯১, ইমেইল- bpc_pd@intechworld.net এ ঠিকানায় তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে প্রথমে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাদ দিয়ে পুনর্গঠন করা হয় ওই কমিটি। মাত্র এক সপ্তাহ সময় নিয়ে ৩ মার্চ এ কমিটি কাজ শুরু করে। তবে পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৪৭ঘ.