২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর থেকে ৬৪ বিডিআর জওয়ান ঢাকায়

পিলখানায় হত্যাযজ্ঞ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার জামালপুর থেকে ৬৪ বিডিআর জওয়ানকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন বিদ্রোহের দিন পিলখানায় ছিলেন বলে এক কর্মকর্তা জানান। সকাল ৭টায় র‌্যাব পুলিশের কড়া পাহাড়ায় ৬ রাইফেলস ব্যাটালিয়নের সদরদপ্তর জামালপুর থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

জামালপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় হত্যাযজ্ঞ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার জামালপুর থেকে ৬৪ বিডিআর জওয়ানকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন বিদ্রোহের দিন পিলখানায় ছিলেন বলে এক কর্মকর্তা জানান। সকাল ৭টায় র‌্যাব পুলিশের কড়া পাহাড়ায় ৬ রাইফেলস ব্যাটালিয়নের সদরদপ্তর জামালপুর থেকে তাদের ঢাকায় পাঠানো হয়। বিডিআর জামালপুর ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানান, পিলখানার ঘটনার পর বিভিন্ন ইউনিটের ৩৫ জওয়ান জামালপুর ক্যাম্পে রিপোর্ট করেন। ঘটনার দিন তারা পিলখানায় ছিলেন। এছাড়া ব্যাটালিয়নের আরো ২৯ জনসহ মোট ৬৪ জনকে ঢাকা পাঠানো হয় বলে তিনি জানান। এদিকে পিলখানায় পাঠানো জওয়ানদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেক পরিবারের সদস্যদের ভোরে জামালপুর ক্যাম্পের সামনে বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০৪ ঘ.