২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ হলেন আরেক বিডিআর সদস্য

বিডিআর সদরদপ্তর থেকে সোমবার আশরাফুল আলম (২৬) নামে এক বিডিআর সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে খবর পেয়ে পিলখানার ব্যারাকের বাইরের একটি বাথরুম থেকে আশরাফুলের লাশ উদ্ধার করা হয়। সে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেচানো অবস্থায় ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 06:10 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর থেকে সোমবার আশরাফুল আলম (২৬) নামে এক বিডিআর সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে খবর পেয়ে পিলখানার ব্যারাকের বাইরের একটি বাথরুম থেকে আশরাফুলের লাশ উদ্ধার করা হয়। সে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেচানো অবস্থায় ছিল। আশরাফুল আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারনা করছে। আশরাফুল লালমনিরহাটের বুড়িমারির মোল্লা মো: আমির হোসেনের ছেলে। সে ১৩ রাইফেলস ব্যাটালিয়েনের সিপাহী পদে কর্মরত ছিল। পুলিশ আরো জানায়, পিলখানার বিদ্রোহের পর আশরাফুল পালিয়ে গেলেও পরে কাজে যোগ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিআরের ঘটনার পর পিলখানা এবং সারা দেশে 'আত্মহত্যা', 'হার্ট অ্যাটাক' ও বিভিন্ন কারণে 'অসুস্থ' হয়ে এ নিয়ে ১১ বিডিআর সদস্যের মৃত্যু হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/জিএনএ/১২১০ ঘ.