২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় বিডিআর সদস্যসহ আরো ২ জন রিমান্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো এক বিডিআর সদস্য এবং তার এক আত্মীয়কে পাঁচ দিনের আইনী হেফাজতে নেওয়া হয়েছে। এরা হলেন বগুড়া থেকে গ্রেপ্তার সিপাই মো. সাজ্জাদ ও ফরিদপুর থেকে গ্রেপ্তার করা তার স্ত্রীর ভাই হাফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো এক বিডিআর সদস্য এবং তার এক আত্মীয়কে পাঁচ দিনের আইনী হেফাজতে নেওয়া হয়েছে। এরা হলেন বগুড়া থেকে গ্রেপ্তার সিপাই মো. সাজ্জাদ ও ফরিদপুর থেকে গ্রেপ্তার করা তার স্ত্রীর ভাই হাফিজুর রহমান। রোববার বিকেলে মো. সাজ্জাদ ও হাফিজুর রহমানকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। শুনানি শেষে মহানগর হাকিম রাশেদ কবির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশ প্রতিবেদনে বলা হয়, সিপাই সাজ্জাদ ঘটনার সময় নিহত মেজর খালিদের মোবাইল সেট ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান। তিনি পরে সেগুলো তার স্ত্রীর ভাই হাফিজুরের কাছে রেখে দেন। বগুড়া থেকে গ্রেপ্তার হওয়ার পর সাজ্জাদ হাফিজুরের নাম প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট আদালতের একাধিক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২১০৮ঘ.