২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরো পাঁচ বিডিআর সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো পাঁচ বিডিআর সদস্যসহ ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন নায়েক সুবেদার মনোরঞ্জন সরকার, সিপাই বুলবুল হোসেন, সিপাই আক্তার হোসেন, সিপাই সাইদুর রহমান, সিপাই আলম আলী এবং পিলখানার পাশ্ববর্তী এলাকার ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো পাঁচ বিডিআর সদস্যসহ ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন নায়েক সুবেদার মনোরঞ্জন সরকার, সিপাই বুলবুল হোসেন, সিপাই আক্তার হোসেন, সিপাই সাইদুর রহমান, সিপাই আলম আলী এবং পিলখানার পাশ্ববর্তী এলাকার ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন। শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মহানগর হাকিম রাশেদ কবির ও দিলারা আলো চন্দনা তাদের খাস কামরায় ১৬৪ ধারায় এ ছয় জনের জবানবন্দি রেকর্ড করেন। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট আদালত পুলিশের কয়েকজন কর্মকর্তা জবানবন্দি দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। এ নিয়ে পিলখানা হত্যাযজ্ঞ মামলায় এ পর্যন্ত ২৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এছাড়া বৃহস্পতিবার রিমান্ড শেষে নয় বিডিআর জওয়ানকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩৩০ঘ.