২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসাধীন আরো এক বিডিআর সদস্যের মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন হোসেন (৫০) নামে আরো এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। রাজধানীর কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন হোসেন (৫০) নামে আরো এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। রাজধানীর কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। তেজগাঁও থানার উপ-পরিদর্শক মাসুম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ এপ্রিল পেইন্টার ইয়াসিন হোসেনকে কারাগার থেকে অসুস্থ অবস্থায় কিডনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি মারা যান। মাসুম হোসেন জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন ম্যাজিস্ট্রেট তার সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। ইয়াসিন হোসেনের বাড়ী বাগেরহাট জেলায়। বিডিআরের ঘটনার পর পিলখানা এবং সারা দেশে আত্মহত্যা, হার্ট অ্যাটাক এবং বিভিন্ন কারণে অসুস্থ হয়ে এ নিয়ে ১০ বিডিআর সদস্যের মৃত্যু হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এএনএস/এইচএ/০০৩০ঘ.